1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

ফরিদগঞ্জে আই স্পোর্টস উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ‘খান সিটি ক্রিকেট একাদশ’

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৪৯৬ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে আই স্পোর্টস উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। ফাইনালে ম্যাচে ব্যাচ “ফিফটিন ক্রিকেট একাদশ’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ”খান সিটি ক্রিকেট একাদশ”।
শনিবার (২ মার্চ) ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে ফরিদগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড  কাউন্সিলর এবং ক্রীড়া সংগঠক মো. জাকির হোসেন গাজী’র সভাপতিত্বে ও উপস্থাপক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সাবেক সদস্য ও  ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ খাজে আহমেদ মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ আবু সুফিয়ান শাহীন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঢাকা জেলার সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী কামরুল হাসান সাউদ, বিশিষ্ট আওয়ামী লীগনেতা জাহাঙ্গীর পলোয়ান, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী।
আই স্পোর্টসের পরিচালক ও ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান  জিয়ার উদ্যোগে এবং ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ১৬ দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ব্যাচ ‘ফিফটিন ক্রিকেট একাদশ’কে ২ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ‘খান সিটি ক্রিকেট একাদশ’।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com