1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

ফরিদগঞ্জে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ‘প্রেরণা সামাজিক সংঘ’

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে প্রেরণা সামাজিক সংঘ’র উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে ফকির বাজার আইডিয়াল একাডেমির হলরুমে আয়োজিত এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাত্তোর অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাহাদী হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের সহকারী কর কমিশনার ৪১ তম বিসিএস ক্যাডার কাজী আসলাম হোসেন, সংগঠনটির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক  আমিন ভুঁইয়া, ব্যাংকার আনোয়ার হোসেন, প্রেরণা সামাজিক সংঘ’র কার্যকরী পরিষদের সদস্য ইউপি সদস্য ইউপি সদস্য আল-আমীন৷

পরে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন,প্রেরণা সামাজিক সংঘ’র আহ্বায়ক এবং লক্ষ্মীপুর প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের প্রভাষক জনাব মাহবুবুর রহমান। এর আগে অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভার স্বাগত বক্তব্য রাখেন প্রেরণা সামাজিক সংঘ’র সদস্য সচিব রবিন হাছান ফরহাদ।

আলোচনাসভা শেষে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল ও সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com