1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে দুই জাহাজে করে মোংলা বন্দরে এল ১৬ হাজার টন চাল চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় একটি সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুলিশের টহল গাড়িসহ দুটি গাড়িতে আগুন ফরিদপুরের মধুখালীতে সড়ক দু*র্ঘ*টনায় দুই আনসার সদস্য সহ তিনজন আ*হত, একজনের অবস্থা গু-রু-তর! ফেনীর পরশুরামে সীমান্ত এলাকা থেকে ভারতীয় ঔষধসহ দুইজন আটক ছাগলনাইয়ার পাঠাননগরে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল মাটি ব্যবসায়ী হোনা মিয়ার ‎ধর্ষণ মামলার আসামির ছবি সংগ্রহকালে সাংবাদিককে বাধা প্রদান কলেজ ছাত্রদল সভাপতির, থানায় অভিযোগ হাতিয়ায় এসএসসি ২০২০ ব্যাচের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ যশোরে পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক ফরিদপুরে এনসিপির ইফতার মাহফিলে সরকারের সমালোচনা,“নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার মনিরামপুরে আলোর কাফেলা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ফরিদপুরে অস্ত্র মামলায় ২ জনের ১৭ বছরের কারাদন্ড

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে
ফরিদপুরের বহুল আলোচিত ইতিয়াজ হাসান রুবেলসহ ২ জনকে অস্ত্র মামলায়১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।রোববার দুপুরে  এ রায় ঘোষণা করা হয়।  অস্ত্র নিয়ন্ত্রণ আইনে পিস্তল রাখার দায়ে দুজনকে ১০ বছর করে এবং গুলি রাখায় ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মামলায় সাজাপ্রাপ্ত অপর আসামি হলেন শহরের শোভারামপুর এলাকার বাসিন্দা রেজাউল করিম বিপুল।  রায় ঘোষণার সময় তারা আদালতে হাজির ছিলেন।  পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।ইমতিয়াজ হাসান রুবেল ফরিদপুরের শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকতের ভাই। তাদের বিরুদ্ধে দায়েরকৃত আলোচিত ২ হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলাসহ বিচারাধীন ৯ মামলার মধ্যে এই ১ম কোনো মামলার রায় ঘোষণা করা হলো।
সত্যতা নিশ্চিত করে আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) নওয়াব আলী রায়ের  জানান, ক্ষমতার ছত্রছায়ায় থেকে অপরাধ করেও যে পার পাওয়া যায় না, এ রায়ে সেটি প্রমাণিত হলো।
সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে ২০২০ সালের ৭ জুন রাতে আটক করা হয়। জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার মামলার আসামি হিসেবে ওই রাতে তাদের সহযোগী হিসেবে আরো সাতজনকে গ্রেফতার করে পুলিশ।  এরপর দুটি অস্ত্র মামলা এবং ২ হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলাসহ বরকত-রুবেল ও তাদের সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১১টি মামলা দায়ের করা হয়।
জানা যায়, ওই সময় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে সাজ্জাদ হোসেন, ইমতিয়াজ হাসান ও রেজাউলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়।  এর মধ্যে একটি অস্ত্র মামলার আসামি হচ্ছেন সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল।  অপর একটি অস্ত্র মামলায় আসামি হচ্ছেন ইমতিয়াজ হাসান ও তার সহযোগী রেজাউল করিম। এর মধ্যে রুবেল ও বিপুলের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলাতে প্রথম বিচারকাজ শেষে রায় ঘোষণা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com