1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

ফরিদপুরে আসামি ধরতে গিয়ে হামলা আহত তিন পুলিশ

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামে একাধিক মামলার চার আসামিকে ধরতে গিয়ে কোতয়ালী থানা পুলিশের এসআইসহ দুই কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভাটি কানাইপুর এলাকায়। আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটি কানাইপুর এলাকার চার সহোদর কামরুল, জসিম, আনো ও বাদশার নামে কোতয়ালী থানায় সন্ত্রাসী, মাদকসহ একাধিক মামলা ছিলো। গত ২৩ অক্টোবর এ চার সহোদরের বিরুদ্ধে মারপিটের আরো একটি মামলা করেন ভাটি কানাইপুরের আনোয়ারা বেগম। এ মামলার তদন্তকারী কর্মকর্তা  এসআই হাসান সিকদার রবিবার ( ১ ডিসেম্বর)  বিকেলে আসামিদের ধরতে ফোর্স নিয়ে তাদের গ্রামের বাড়িতে যায়। এসময় একাধিক মামলার আসামি কামরুলকে গ্রেপ্তার করা হয়।কামরুলকে গ্রেপ্তারের পর মাদক ব্যবসায়ী আনো, জসিম, বাদশাসহ বেশকিছু সন্ত্রাসী পুলিশের কাছ থেকে কামরুলকে ছিনিয়ে নেবার চেষ্টা করে। পরে তারা পুলিশের ওপর লোহার পাইপ, ছুরি, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা পুলিশের তিন সদস্যকে বেদমভাবে মারপিট করে কামরুলকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আহত হন কোতয়ালী থানার এসআই হাসান সিকদার, কনস্টেবল সাগর চন্দ্র সরকার ও মোঃ মাহমুদুল হাসান।পরে স্থানীয়দের সহায়তায় আহত তিন পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে ফিরে আসেন। পরে আহতেরা ফরিদপুর সদর হাসপাতালে এসে চিকিৎসা নেন।হামলার শিকার এসআই হাসান সিকদার জানান, বেশ কয়েকটি মামলার আসামিদের গ্রেপ্তার করতে গেলে তারা আমাদের উপর হামলা চালায় এবং আসামি কামরুলকে ছিনিয়ে নেয়। তারা আমাকেসহ দুই কনস্টেবলকে আহত করেছে।ফরিদপুরের কোতয়ালী থানার ওসি আসাদউজ্জামান জানান, পুলিশের উপর হামলার ঘটনায় ১৪ জনের নামউল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com