1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

ফরিদপুরে ইজিবাইকের চালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক ফারুক তালুকদার(৪০) হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেক কে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২মাসেে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় বিচারক।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত ২য় এর বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। রায়ের সময় দুই জন আসামী উপস্থিত থাকলেও বাকী দুই জন পলাতক ছিল।
সাজা প্রাপ্ত আসামীরা হলো রাজবাড়ি সদর উপজেলার আনিছ মল্লিক, সহিদ শেখসহ পলাতক আসামী শাহজাহান শেখ ও মোঃ শামীম ওরফে ভাগ্নে শামীম।
পরে উপস্থিত আসামীদের কে পুলিশ পাহারায় জেল হাজতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ি সদর উপজেলার পাচুরিয়া গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের ছেলে ফারুক তালুকদার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতেও বাড়ি ফিরে না আশায় বিভিন্ন স্থানে খোজাখুজির এক পর্যায়ে ৭ মার্চ সকালে ফরিদপুর জেলার লক্ষ্মীদাসের হাট এলাকায় রাস্তার পাশে অটো চালক ফারুক তালুদারের লাশের সন্ধান পাই।
এই ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা ও ইজিবাইক ছিনতায়ের মামলা দায়ের করে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২য় এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ রফিকুল ইসলাম জানান, ইজিবাইক ছিনতাই করতে চালক কে কুপিয়ে হত্যার মামলায় দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য প্রমান শেষে আদালত আজ চার আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। এদের মধ্যে সাজা প্রাপ্ত পলাতক দুই আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন বিচারক।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com