1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল

ফরিদপুরে ইজিবাইকের সংঘর্ষে সাংবাদিক মিরান মাতুব্বর নিহত

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মোটর সাইকেলের সাথে ইজিবাইকের সাথে সংঘর্ষে  সাংবাদিক মিরান মাতুব্বর (৪০) নিহত হয়েছে । বুধবার ( ২০ ই নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মিরান মাতুব্বর ভাঙ্গা উপজেলার পশ্চিম  আলগী গ্রামের আমির মাতুব্বরের ছেলে ও ভাঙ্গা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক বাংলা ৭১, দৈনিক আজকের সংবাদ পত্রিকায় কাজ করতেন ।এ ব্যাপারে নিহতের ভাই সাঈম মাতুব্বর জানান, মঙ্গলবার ( ১৯ শে নভেম্বর)  সন্ধ্যায় আলগী ও নগরকান্দার চরদোসরদী ফিডার সড়কে মোটর সাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিরান গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথম তাকে ভাঙ্গা হাসপাতাল পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার সময় অটোরিকশার ১টি রড মিরান মাতুব্বরের পেটে ঢুকে কয়েকটি নাড়ী কেটে যায়।বুধবার ভোর থেকে ৫ ঘন্টা সময় ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  তার অপারেশন করা হয়। সকাল ১০ টার দিকে সে মারা যায়। মিরান মাতুব্বরের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যু কালে তার এক ছেলে, দুই মেয়ে ও  স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এদিকে দূর্ঘটনায় মিরান মাতুব্বর নিহত হওয়ার সংবাদ পেয়ে অটোরিকশার মালিক আলগীর চর বালিয়া গ্রামের মোহাম্মদ মোল্লা ছেলে দুখোর মোল্লা পালিয়ে গেছে।এদিকে সাংবাদিক মিলন মাতুব্বর নিহত হওয়ার খবর শুনে ভাঙ্গা প্রেসক্লাবের সকল সাংবাদিক গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।এ ব্যাপারে ফরিদপুরের  ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই বাকি জানান, এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com