1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

ফরিদপুরে উদ্ধারকৃত শক্তিশালী বোমা নিষ্ক্রিয়, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা

বিপ্লব কুমার দাস।।
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে
  ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকায় উদ্ধার হওয়া একটি শক্তিশালী বোমা অবশেষে নিষ্ক্রিয় করা হয়েছে। উদ্ধার করার প্রায় ২৪ ঘণ্টা পর ঢাকার বিশেষায়িত এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ঘটনাস্থলে এসে বোমাটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আগত এটিইউ সদস্যরা ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বিসর্জন ঘাট সংলগ্ন কুমার নদীর পাড়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটান। এটিইউ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত বোমাটি ছিল রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত একটি শক্তিশালী আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)।
এর আগে শনিবার সকালে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র আলীমুজ্জামান (আলীপুর) ব্রিজের দক্ষিণ পাশের একটি বস্তি এলাকা থেকে সন্দেহজনক একটি ব্যাগ উদ্ধার করে যৌথ বাহিনী। ব্যাগটি তল্লাশি করে ভেতরে বোমা সদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত এলাকাটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে বোমাটি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, বোমা উদ্ধারের পর থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে ওই এলাকায় বোমাটি রেখেছিল—তা উদঘাটনে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে তদন্ত চালাচ্ছে।
এ ঘটনায় শহরের সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় হওয়ায় স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com