1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

ফরিদপুরে এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

ফরিদপুরে ৮ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। আদেশ অনুযায়ী ওই টাকা না দিতে পারলে তাকে আরও তিন মাস জেলের রাখার নির্দেশ দেয়া হয়। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আমিরুল মৃধা (৩২)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতি গ্রামের মৃত আনোয়ার মৃধার পুত্র। রায় ঘোষণার সময় আমিরুল মৃধা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়। এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া গ্রামের বাসিন্দা। তবে ঘটনাকালীন সময়ে ওই শিশু ফরিদপুর পৌরসভার কমলাপুর পিয়ন কলোনিতে বসবাস করতেন। গত ২০২২ সালের ১৯ জুন বেলা ১২ টার দিকে শিশুটি স্কুল থেকে বাসায় আসে। এর কিছু সময় পর এলাকার চানমারি পিয়ন কলোনিতে তার মামার দোকানে পটেটো চিপস কেনার জন্য যায়। ওই সময় উক্ত আসামী ওই দোকানে উপস্থিত ছিল। তখন আসামি শিশুটিকে দেখিয়া টাকার লোভ দেখায়ে সেখান থেকে তাহার হাত ধরে পিয়ন কলোনির পিছনের একটি হোস্টেলের পিছনের জঙ্গলে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে মামলার বাদী তার মা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এই মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ধর্ষকদের জন্য।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com