1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে দুই যুবদল নেতার উপর হামলা ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

ফরিদপুর পৌরসভার মুন্সিবাজার এলাকায় যুবদল নেতা রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাসকে কুপিয়ে জখমের ঘটনায় হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আধা ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনের বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, ফরিদপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফন্টের আহ্বায়ক নিতাই রায়, হামলায় আহত রঞ্জিত বিশ্বাস এর স্ত্রী ইপা বিশ্বাস, তার বোন পূর্ণিমা রায়, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, জেলা ছাত্রদলের সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল, ফরিদপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফন্টের সদস্য সচিব সুব্রত রবি দাস, কৃষক দল নেতা লুৎফর মন্ডল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, থানায় মামলা হলেও আসামিদের গ্রেফতার করছে না। আসামিরা এলাকায় থেকে বিভিন্ন ভয়-ভীতি দেখাচ্ছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই আওয়ামী সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতারের আওতায় নিয়ে আসা হোক। উল্লেখ্য, গত ৪ এপ্রিল শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে গেরদা ইউনিয়নের সাহেব বাড়ী থেকে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজ বাড়িতে মোটরসাইকেলে দুই ভাই ফেরার সময় কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি হামলা চালিয়ে রঞ্জিত বিশ্বাসকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় রঞ্জিত বিশ্বাসের সাথে থাকা তার সহোদর লিটন বিশ্বাস আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রঞ্জিত বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। এদিকে তাদের উপর হামলার ঘটনা জানাজানি হয়ে গেলে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহাবুবুল হাসান ভূঁইয়া পিংকু সহ অন্য অনেকেই ছুটে যান হাসপাতালে দেখতে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com