1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল

ফরিদপুরে দ্রুত বিচার আইনের মামলায় ছাত্রলীগ নেতা রিহাদ গ্রেফতার

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রাজিব হোসেন রিহাদকে (৩৫) গ্রেফতার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে রাজবাড়ী জেলা সদর থেকে তাকে আটক করা হয়।বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে রিহাদকে কারাগারে পাঠানো হয়েছে।জানা যায়, রাজিব হোসেন রিহাদ ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা এলাকার কাদের শেখের ছেলে। রিহাদ ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের অনুসারী ছিলেন। রাজিব হোসেন রিহাদ ফরিদপুরের রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলা তদন্তকারীর কর্মকর্তা এস আই ফাহিম ফয়সাল জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু গত ২৫ সেপ্টেম্বর ৩০ জনের নাম উল্লেখ করে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ১৬ নং আসামী রিহাদ। গোপন তথ্যে রাজবাড়ি সদর থেকে ভোর সাড়ে ৬ টায় তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়। পরে দুপুরে রিহাদকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, এই মামলার অন্য আসামীদেরও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।মামলার বাদী মো: মোজাম্মেল হোসেন মিঠু জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ফরিদপুরের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা ত্রাস সৃষ্টি করে রেখেছিল। জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু সহ একাধিক ছাত্রলীগ যুবলীগের নেতারা আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয় আমার ওপরে শারীরিক নির্যাতন ও মারপিট করে জখম করে। তিনি আরো জানান, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ তারা রিহাদকে আটক করেছে। আমি প্রশাসনকে অনুরোধ করব দ্রুততার সহিত বাকি আসামিদের আইনের হেফাজতে আনার জন্য।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com