1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা

ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ ৫ নারী গ্রেফতার

মোঃ নুর আলম   
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ পাঁচ নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। অভিযানে প্রায় সাড়ে বারো কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি গ্রামের পাখা রাস্তা কালভার্ট সংলগ্ন এলাকা থেকে দুই নারীকে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার ঘাসরিয়া গ্রামের ওসমান আলীর স্ত্রী শামসুন্নাহার (৪০) এবং একই থানার মংলাপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী নুরনাহার বেগম (৪০)।
অপর এক অভিযানে রাবাইতারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে আরও তিন নারীকে সাড়ে সাত কেজি গাঁজাসহ আটক করা হয়। তারা হলেন ঘাসরিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সুমি আক্তার (৩০), মংলাপাড়া গ্রামের আব্দুল করিমের স্ত্রী পারুল বেগম (৫০) এবং ঘাসরিয়া গ্রামের মৃত মোয়াজ্জেমের স্ত্রী আনজুমা (৫০)।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, গ্রেফতারকৃত মাদককারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে আটকরা ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com