1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

ফুলবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

‎মোঃ নাজমুল হাসান, (ফুলবাড়ী কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কার্যক্রমকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

‎বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে সোমবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজের সভাকক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলারা আকতার। প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম, ফুলবাড়ী থানার ওসি মাহমুদুল হাসান নাঈম,
‎উপজেলা নির্বাচন অফিসার তায়েফুল ইসলাম, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা
‎আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তার।

‎প্রশিক্ষণে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালা, ভোট গ্রহণের পূর্বপ্রস্তুতি, ভোটগ্রহণের ধাপসমূহ, ব্যালট ও ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট বাক্স সিলগালা ও সংরক্ষণ পদ্ধতি, ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও প্রেরণ, দায়িত্ব ও কর্তব্যসহ নির্বাচন পরিচালনার সকল গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎এছাড়াও ভোটগ্রহণ চলাকালে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়, ভোটারদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা এবং নির্বাচন-পরবর্তী করণীয় বিষয়সমূহ নিয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়।

‎প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি করবে, যা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।

‎এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।

‎প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com