দিনাজপুরের ফুলবাড়ীতে বাজারের ভাঙ্গাচুরা রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহণ করেছেন।ব্যবসায়িকরা ২৪ শে জানুয়ারি ফুলবাড়ীবাজারের রমণী শাড়ি ঘরের সামনে থেকে শুরু করে কাঁচা বাজার হয়ে। কপড় পট্টির রাস্তাটির বেহাল দশা হয়েছে।দির্ঘদিন থেকে রাস্তাটি মেরামতনা করায় বর্ষা মৌসুমে চলাচলের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় ব্যাবসায়ীসহ সাধারণ ক্রেতাদের।তাই আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর কে সামনে রেখে ব্যাবসায়ীরা নিজ অর্থায়নে রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছে।এ বিষয়ে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল জানান দির্ঘদিনধরে রাস্তাটির বেহাল দশা তাই সকল ব্যাবসায়ীদের সাথে আলোচনা করে ব্যাবসায়ীদেরনিজস্ব অর্থায়নে রাস্তায় মেরামতের কাজ শুরু করা হয়েছে। এসময় কাজ সুন্দর ভাবে করা লক্ষ্যে দেখভাল করেন। গার্মেন্টস ব্যবসায়ী মোঃ বদরুজ্জামান (বাদল) মোঃ তাইজুল ইসলাম জুয়েল, মোঃ সোহেল খান, মোঃ রফিকুল ইসলাম,মোঃ কবির, মোঃ মুক্তার শাহ, সহ সকল গার্মেন্টস ব্যবসায়িক উপস্থিত ছিলেন।রাস্তা মেরামতে সার্বিক সহযোগিতা করেছেন ফুলবাড়ী পৌর সভাএবিষয়ে ফুলবাড়ী পৌর প্রশাসক ও ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ছামিউল ইসলাম জানান বর্তমানে পৌরসভার বাজেট না থাকায় রাস্তাটি সম্পূর্ণভাবে মেরামত করা পৌরসভার পক্ষে সম্ভব নয়,ব্যবসায়ীর উদ্যোগ গ্রহণ করেছে এবং আমাদের কাছে আবেদন করেছে সিমেন্টের বস্তার জন্য,পৌরসভা রাস্তাটি মেরামতের জন্য সিমেন্টের খরচ বহন করবে।ব্যবসায়ীদের এমন উদ্যোগ এলাকার জন্য কল্যাণ ও মঙ্গল বয়ে আনবে এমনটাই প্রত্যাশা করি।