1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের এমপি কাজলের সাথে শুভেচ্ছা বিনিময় ভোলার – লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেনী সদর লেমুয়া ইউনিয়নে বিএনপিতে আওয়ামী পূর্ণ বাসন কর্মসুচি হাতে নিয়েছে ওলমা দল গঠনে আওয়ামী ঘরোয়ানা আহবায়ক

ফেনী জেলা নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে
ফেনী সদর লেমুয়া ইউনিয়নে বিএনপি আওয়ামী পূর্ণ বাসন কর্মসুচি হাতে নিয়েছে ওলমা দলের কমিটিতে নির্বাচিত আহ্বায়ক  আওয়ামী  লীগের মোশারফ হোসেন নাসিম এবং আওয়ামী লীগের  খাস লোক এখন বিএনপির ওলমা দলের আহবায়ক হয়েছে।
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও ক্ষোভ।
কারণ, কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল মতিন—যিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মতিন সব সময় নিজেকে আওয়ামী লীগের সমর্থক পরিচয় দিতেন।
তিনি লেমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নাসিমের একান্ত ঘনিষ্ঠ ছিলেন এবং সর্বদা তার প্রশংসা করতেন।
 ৫ আগস্ট ২০২৫-এর পর হঠাৎ করেই তিনি বিএনপির মিছিল-মিটিংয়ে সরব হয়ে ওঠেন। রাজনৈতিক কৌশলে তিনি লেমুয়া ইউনিয়ন ওলামা দলের আহ্বায়কের পদ হাতিয়ে নেন—যা অনেকের মতে কেবল সুবিধাভোগের জন্যই করা হয়েছে।
২৫শে আগস্ট ঘোষিত এই কমিটিতে তার নাম আসার পর থেকেই তৃণমূল বিএনপি, যুবদল ও ছাত্রদলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
 স্থানীয় নেতাদের অভিযোগ—“যে ব্যক্তি কখনো বিএনপির রাজনীতিতে ছিলেন না, বরং আওয়ামী লীগের সক্রিয় সমর্থক ছিলেন, তাকে কিভাবে ওলামা দলের আহ্বায়ক করা হলো?” তারা আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের উপেক্ষা করে আওয়ামী লীগ সমর্থককে পদ দেওয়া বিএনপি নেতাকর্মীদের প্রতি অবমাননা।”
লেমুয়া শিপনের বাগানবাড়ির সামনে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজী, সাধারণ সম্পাদক রিপন, কৃষক দলের সভাপতি সুজল হক, সাবেক যুবদল সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করেন, জেলা বা কেন্দ্রীয় দায়িত্বশীলরা যথাযথ খোঁজখবর না নিয়েই এই কমিটি অনুমোদন করেছেন।
তাদের মতে, আওয়ামী লীগের সমর্থকদের এভাবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হলে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা নিরুৎসাহিত হবেন এবং দলীয় শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে।
 জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তৃণমূল কর্মীরা বলেছেন, এই বিষয়ে তদন্ত করে দ্রুত এই ধরনের কমিটি বিলুপ্ত করা প্রয়োজন। অন্যথায় ইউনিয়নে মানুষের কাছে এটি হাস্যকর রূপ ধারণ করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com