1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে নিলিমার পোস্ট, বাস থেকে নেমে ডেকে কাছে নিলেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ‘দেশে জঙ্গি নেই’ বক্তব্যটি সঠিক ছিল না: তথ্য উপদেষ্টা ফ্যামিলি কার্ডে ব্যয় ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা ‘জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় ইরান’ সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

ফ্যামিলি কার্ডে ব্যয় ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীপ্রধান পরিবারকে সহায়তা দিতে চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচিতে পাঁচ বছরে প্রায় ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা ব্যয় হবে সরকারের। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি ২০২৫–২৬ অর্থবছর থেকে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি শুরু হয়েছে। ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান নারীপ্রধান পরিবারগুলোর জন্য এ উদ্যোগের উদ্বোধন করেন।

সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি জানান, এটি শুধু সামাজিক সুরক্ষা কর্মসূচি নয়, বরং একটি মানবিক উদ্যোগ। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বাজেটে বরাদ্দ দেওয়া হবে।

চলতি অর্থবছরের জুন পর্যন্ত ৮৬ হাজার পরিবারকে কার্ড দিতে ৮৬ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে ৬৬ শতাংশ সরাসরি নগদ সহায়তা এবং ৩৪ শতাংশ প্রশাসনিক কাজে ব্যয় হবে। ইতোমধ্যে ৩৭ হাজার পরিবার কার্ড পেয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ৪১ লাখ, ২০২৭-২৮-এ ৮১ লাখ, ২০২৮-২৯-এ ১ কোটি ২১ লাখ এবং ২০২৯-৩০-এ ১ কোটি ৬১ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। পাঁচ বছরে মোট ব্যয় দাঁড়াবে ১ লাখ ৩৩ হাজার ৬১৬ কোটি টাকা।

অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেন, উদ্যোগটি প্রশংসনীয় হলেও অর্থের উৎস নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রকৃত উপকারভোগী নির্বাচনেও সতর্ক থাকতে হবে।

সরকার জানিয়েছে, সারাদেশে জরিপের মাধ্যমে উপকারভোগী বাছাই করা হবে এবং তদারকির জন্য কেন্দ্র ও মাঠপর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com