1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,ট্রাকচালকের অবস্থা আশংঙ্কাজনক

আব্দুর রহিম 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৮ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের আশেকপুর ইউনিয়নের কৃষি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল    স্টেশন অফিসার জনাব মোঃ আরিফুল ইসলাম এবং লিডার জনাব হায়দার আলী নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।  সকাল ৯টার দিকে পুলিশের রেকার আসার পর ট্রাকের কেবিন থেকে প্রায় এক ঘন্টা চেষ্টার ফলে চালককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার জনাব মোঃ আরিফুল ইসলাম বলেন, আমরা   দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করি, তবে রেকার দেরিতে আসায় উদ্ধার তৎপরতা কিছুটা বিলম্ব হয়। ট্রাকের কেবিন কেটে চালককে উদ্ধার করেছি।’

বগুড়া শহীদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লাল মিয়া বলেন, ট্রাকচালক রাজিবের অবস্থা আশঙ্কাজনক।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com