1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

বগুড়া সারিয়াকান্দিতে ফুফুর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগে রিপনকে আটক করে সেনা টহল দল

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে
বগুড়া সারিয়াকান্দিতে ফুফুর গোসল, আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করার অভিযোগে মো: রিপন (৩২) আটক।বগুড়া গাবতলী উপজেলার চকমোল্লা গ্রামের পিতা মৃত ইব্রাহিমের পুত্র রিপন (৩২) কে, আটক করেছে সেনা টহল দল।
গত ১৬ জুন রাতে সারিয়াকান্দি আর্মি ক্যাম্প থেকে নিয়মিত রাত্রিকালীন ডমিনেশন পেট্রোলে থাকা সেনা দলের কাছে অভিযোগ করেন সৈনিক মোমিন (১১৭ ফিল্ড ওয়ার্কশপ) যে, তার ফুফু আপেলা বেগম (৪০)-এর গোসলের সময় ভিডিও ধারণ করে মোঃ রিপন তাঁকে ব্ল্যাকমেইল করে।
সেনা টহল দল ঘটনাস্থল চকমল্লা গ্রামের আপেলা বেগমের বাড়ির পার্শ্ববর্তী কৃষি খামার এলাকা থেকে অভিযুক্ত রিপনকে আটক করে। মোবাইল ফোন তল্লাশির পরে অভিযোগের সত্যতা মিলে যায়। আরো জানা যায়, রিপন পূর্বের জমিজমা বিরোধ নিষ্পত্তি না করলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলো।পরে স্থানীয় মেম্বার ও গ্রামবাসীর উপস্থিতিতে রিপনের বাড়ি তল্লাশি করে খামারের সিলিং থেকে একটি দেশীয় অস্ত্র (বল্লম) ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করে।
আটককৃত রিপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের কথা স্বীকার করেছে। বল্লমটি তিনি আত্মরক্ষা ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করে ও নিয়মিত মাদক সেবন করতো। আজ১৭ জুন রাত সাড়ে টায় ৩ টায় অভিযুক্ত মোঃ রিপনকে গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com