1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

বগুড়ার গাবতলীতে এম, আর, মাল্টিমিডিয়া স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রকে গলা টিপে হত্যা

আপেল মাহমুদ
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

বগুড়ার গাবতলী এম, আর,মাল্টিমিডিয়া স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। রাতে স্থানীয় লোকজন তার লাশ বাড়ীর পাশ্বে পুকুর পাড় থেকে উদ্ধার করে। জানাগেছে, গাবতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামের হাবিজার রহমান মোল্লা ছোট ছেলে সিফাত (১৩) স্থানীয় মসজিদে ইফতার শেষ বাড়ি থেকে বের হয়। এরপর রাত ৯ টায় স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখ চিৎকার দিলে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার সিফাত মৃত বলে জানায়। কর্তব্যরত ডাক্তার আরো বলেন, সিফাতকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, গলায় হাতের আঙ্গুলের দাগ ছিল। সিফাতের মা রুলি বেগম জানান, সিফাত রোজাছিল, মসজিদে ইফতার শেষ বাড়ি এসে আবারো বেড়িয়ে যায়। রাত ৯ টায় তার লাশ পাওয়া যায়, ইমরান হোসেন হারু নামের এক হিজরার বাড়ির নিকট সিফাতের লাশ পড়ে ছিল, সেই তাকে হত্যা করেছে বলে সিফাতের মা রুলি বেগম সন্দেহ করছেন। সিফাত এম, আ, মাল্টিমিডিয়া স্কুলে ৭ম শ্রেনীতে লেখা পড়া করতো। ৩ ভায়ের মধ্যে সে ছোট বোনের বড়। গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, পুলিশ সিফাতের মৃত্যুকে গুরুত্ব দিয়ে, মৃত্যুর রহস্য উদঘাটনে অভিযান চালিয়ে যাচ্ছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সিফাতের লাশ হাসপাতালে ছিল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com