1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

বগুড়ার শাজাহানপুরে গভীর রাতে ছুরিকাঘাতে যুবক খুন

তাইবুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৫০ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ সংলগ্ন মহাসড়কের পাশে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আনোয়ার হোসেন রেনেটা লিমিটেডের বেতগাড়ী কার্যালয়ে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নিহতের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শাজাহানপুরের মাঝিড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১টার দিকে অফিস শেষে মাঝিড়ার বাসায় ফিরছিলেন আনোয়ার। পথে ফটকি ব্রিজ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম দৈনিক দেশ বুলেটিনকে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বুকের ডান স্তনের পার্শ্বে, বুকের নিচে ও ডান হাতের কুনই এবং কব্জির মাঝামাঝি স্থানে চাকুর আঘাতের চিহ্ন দেখে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com