1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

বগুড়ায় ট্রাফিক পুলিশকে মারপিটের ঘটনায় বাবা-ছেলে গ্রেফতার

জাকারিয়া আল ফয়সাল
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে
বগুড়ায় দায়িত্বরত ট্রাফিক পুলিশকে মারপিটের ঘটনায় বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল পৌণে ৫টার দিকে শহরের সাতমাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ী প্রামানিকপাড়া এলাকার মৃত আজিজর রহমানের ছেলে মোঃ সাইদুল ইসলাম প্রামানিক (৪৯) ও  মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ রিমন প্রামানিক (২২)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পৌণে ৫টার দিকে বগুড়া ট্রাফিক পুলিশের কনস্টেবল মিলন সদর উপজেলার সাতমাথা এলাকায় এলজি শো-রুমের সামনে রাস্তায় যানজট নিয়ন্ত্রণে কাজ করছিলেন। এ সময় রাস্তার উপর একটি ব্যাটারি চালিত অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী উঠাচ্ছিল চালক রিমন। তখন কনস্টেবল মিলন অটোরিকশাটিকে সরিয়ে নিতে বললে। কনস্টেবল মিলনের কথায় চালক রিমন উত্তেজিত হয়ে বাক-বিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে মিলনকে এলোপাথারী কিলঘুষি ও লাত্থি মারে। ফলে বাম হাতে, বাম পায়ে হাঁটুর নিচে ও বাম কাঁধে সাধারণ ও গুরুত্বর জখম হয়। এ ঘটনায় লোকজনের সহযোগিতায় রিমন ও তার বাবাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com