1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

বগুড়ায় রফিকুল হত্যা মামলার ৫নং পলাতক আসামি বাবলু গ্রাফতার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে
গত ৬ আগস্ট  আনুমানিক সাড়ে ৯ টায় বগুড়া সদর উপজেলার মাটিডালী বিমান মোড় থেকে পূর্ব দিকে জনৈক হানটুর ঢালাই ফ্যাক্টরির সমনে রাস্তার উপর শাখারিয়া নামাবালা এলাকায় বগুড়া মাটিডালি মোড়ের পূর্বপাশে (অনুমান ১৫০ গজ) খাস জমির উপর ক্লাব ও মসজিদ নির্মান করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভিকটিম মোঃ রফিকুল ইসলাম পিতাঃ ইব্রাহিম মোল্লা সাং শাখারিয়া দক্ষিণপাড়া, নিহত হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের মেয়ে বাদীনি হয়ে সদর থানায় এজাহার নামীয় ৫ জন আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এজাহার নামীয় আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার ৩ জুন  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উল্লেখিত হত্যা মামলার ৫ নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ বাবলু (২৮) গ্রেফতার হতে পরিত্রান পাওয়ার জন্য শাখারিয়া দক্ষিণপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া সদর উপজেলা শাখারিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ৫ নং পলাতক আসামী মোঃ বাবলু (২৮), পিতাঃ মৃত বুলবুল, সাং-শাখারিয়া দক্ষিণপাড়া। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com