1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

বগুড়া গাবতলীর স্কুল ছাত্র সিফাত হত্যার মূল হোতা গ্রেফতার

আহসান হাবিব শিবলু
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

(২০ এপ্রিল রবিবার) বগুড়া র‌্যাব-১২ ও আশুলিয়া র‌্যাব-০৪ যৌথ অভিযানে গাবতলী মডেল থানার চাঞ্চল্যকর স্কুলছাত্র সিফাত (১৪)কে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যামামলার প্রধান পলাতক আসামী মোঃ কামরুল (৩২) সাভার হতে গ্রেফতার। বগুড়া গাবতলীতে ভিকটিম সিফাত (১৪) পিতা- মোঃ হাফিজার এর সাথে একই এলাকায় বাড়ি ইমরান হোসেন হাদু (৩৫), পিতা-মোঃ মোন্তেজার, উভয়ের সাং-উঞ্চুরখী উত্তরপাড়া, থানা-গাবতলী, জেলা-বগুড়া। হাদু তৃতীয় লিঙ্গের হওয়ায় সে অবিবাহিত ছিল এবং ভিকটিম সিফাত(১৪) এর সাথে সুসম্পর্ক থাকার কারনে মাঝে মধ্যে তার বাড়ীতে যাওয়া আসা করত। ইমরান হোসেন হাদু তার পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি সিফাতকে রেজিস্ট্রি করে দিবে বলে মাঝে মধ্যে বলতো। এর কারণে হাদুর পরিবারের লোকজন পূর্ব পরিকল্পনা মোতাবেক গত ০৮/০৩/২০২৫ খ্রিঃ রাত অনুমান ২১.০০ ঘটিকার সময় গাবতলী থানাধীন গাবতলী পৌরসভার অন্তর্গত উঞ্চুরখী উত্তরপাড়া গ্রামস্থ ২নং আসামী মোঃ ইমরান হোসেন হাদু এর শয়ন কক্ষের ভিতরে সিফাত (১৪) কে গলায় গামছা পেচিয়ে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বগুড়া জেলার, গাবতলী থানায় হত্যা মামলা রুজু করে। এর ধারাবাহিকতায় অদ্য ২০ এপ্রিল ২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত হত্যা মামলার ০১ নং এজাহার নামীয় পলাতক আসামী গ্রেফতার হতে পরিত্রান পাওয়ার জন্য ঢাকা জেলার আশুলিয়া থানার গনকবাড়ী এলাকয় অবস্থান করতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ২০ এপ্রিল ২০২৫ তারিখ রাত্র আনুমানিক ১২.১৫ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র‌্যাব-০৪, সিপিসি-২, সাভার এর যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গনকবাড়ী এলাকয় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ০১নং পলাতক আসামী মোঃ কামরুল(৩২), পিতাঃ মোঃ মোন্তেজার, সাং উঞ্চুরখী, থানাঃ গাবতলী, জেলাঃ বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এবিষযে বগুড়া র‌্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তিতে জানান গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com