1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের ফ্রান্সে গেলেন ড. ইউনূস, পেলেন ভিআইপি প্রোটোকল

বগুড়া চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলার পলাতক আসামি রনি ও রুকু গাজীপুর থেকে গ্রেফতার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
গত ১৩ জুন  বিকাল অনুমানিক ৪ টা ১৫ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীগন ভিকটিম রবিউল ইসলাম বিদ্যুৎ (৩৩) কে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও এসএস পাইপ দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানসহ বাম হাতের কব্জির উপরে ও কুনইতে রক্তাক্ত ও তল পেটের ডান পার্শ্বে স্টেপ করিলে চাকু পেটের মধ্যে ঢুকে গিয়া খাদ্যনালী কেটে যাওয়াসহ নাড়িভুঁড়ি বাহির হয়ে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের পিতা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।  উক্ত মামলার প্রেক্ষিতে র‍্যাব-১২, সিপিএসপি, বগুড়া আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজিপুর জেলার জয়দেবপুর থানার ভবানীপুর বাজার এলাকায় উল্লিখিত হত্যা মামলার এজাহার নামীয় পালাতক আসামী মোঃ রনি (৩৮) ও পলাতক আসামী মোঃ রুকু (১৯) অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-১ সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরে একটি যৌথ আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভবানীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ রনি (৩৮) পিতা মোঃ আজিজুল, সাং-বৃন্দাবনপাড়া দক্ষিণপাড়া, থানা-সদর, জেলা-বগুড়া ও আসামী মোঃ রুকু (১৯) পিতা মোঃ রনি, সাং-বৃন্দাবনপাড়া দক্ষিণপাড়াকে ৩টি বাটন মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ফোনসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com