1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

আজ ১০ জানুয়ারি। বাঙালির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল, আবেগঘন ও তাৎপর্যপূর্ণ দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৯ মাস পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর ১৯৭২ সালের এই দিনে তিনি স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়েই সদ্য স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় যাত্রা পূর্ণতা লাভ করে এবং বাঙালি জাতি চূড়ান্ত বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।

১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে গ্রেপ্তার করা হয় এবং তৎকালীন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয়। মুক্তিযুদ্ধের সময়জুড়ে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে বন্দিজীবন কাটাতে হয়, যেখানে তার জীবন ছিল চরম অনিশ্চয়তার মধ্যে। মৃত্যুর আশঙ্কা মাথায় নিয়েই বন্দি অবস্থায় দিন কাটান বাঙালির অবিসংবাদিত এই নেতা।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করলেও বঙ্গবন্ধু তখনো বন্দি ছিলেন। ফলে বিজয়ের আনন্দ তখনো ছিল অসম্পূর্ণ। অবশেষে আন্তর্জাতিক চাপ এবং বাঙালি জাতির মুক্তির অদম্য আকাঙ্ক্ষার মুখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়। ১৯৭২ সালের ৭ জানুয়ারি গভীর রাতে, অর্থাৎ ৮ জানুয়ারি ভোরে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান। সেদিন তাকে বিমানে তুলে দেওয়া হয় এবং সকাল সাড়ে ৬টায় তিনি লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান। পরদিন ৯ জানুয়ারি ব্রিটিশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তিনি দেশের পথে রওনা হন।

১০ জানুয়ারি সকালে বঙ্গবন্ধু দিল্লিতে পৌঁছান। সেখানে ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধানসহ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা এবং সাধারণ জনগণের পক্ষ থেকে তাকে দেওয়া হয় উষ্ণ ও সম্মানজনক সংবর্ধনা। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের জনগণ ও নেতৃত্বের প্রতি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অকৃপণ সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার এই প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার থেকে আলোর পথে যাত্রা’ হিসেবে।

উত্তম চক্রবর্তী দৈনিক দেশ বুলেটিন ইটনা উপজেলা (প্রতিনিধি)কিশোরগঞ্জ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com