1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

বটিয়াঘাটায় ইজিবাইক চালক কে হত্যা করে ইজিবাইক ছিনতাই

মোঃ মাসুম বিল্লাহ রায়হান
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সংবাদ পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত কালভার্ট সংলগ্ন গাওঘরা পাকা রাস্তার উত্তর পাশ থেকে মোঃ হাফিজুল ইসলাম (৫০) নামের এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেন। ভিকটিম নিহতের বাড়ি খুলনা মহানগরীর খালিশপুর এলাকায়। খালিশপুর এলাকার মৃত খাদেমুল ইসলাম ছেলে পুত্র হাফিজুল ইসলাম। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম একজন ইজিবাইক চালক। বটিয়াঘাটা গাওঘরা সড়কের বটিয়াঘাটা কালভার্ট সংলগ্ন রাস্তার ডান পাশে স্বরজিত রায়ের মৎস্য ঘেরের দক্ষিণ পশ্চিম কোনে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ইজিবাইক চালককে গলাকেটে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। সন্ত্রাসীরা তাকে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় । বটিয়াঘাটা থানার ওসি তদন্ত মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৩৭১। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com