1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, চসিক মেয়র বলছেন, ‘প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে জলাবদ্ধতা হয়নি’

বড়াইগ্রামে গভীর রাতে গরু চুরি, ক্ষতিগ্রস্ত দুই পরিবার

‎মোঃ নয়ন ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

 নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গভীর রাতে সংঘটিত গরু চুরির ঘটনায় দুইটি পরিবার চরম ক্ষতির মুখে পড়েছে।মঙ্গলবার  দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বড়াইগ্রাম উপজেলার মহানন্দগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, মহানন্দগাছা গ্রামের গ্রাম্য ডাক্তার আবু হানিফের বাড়ির গোয়ালঘর থেকে সংঘবদ্ধ চোরচক্র ৪টি গরু চুরি করে নিয়ে যায়। একই সময়ে পাশের বাড়ির বাসিন্দা মাহবুবের গোয়ালঘর থেকে আরও ১টি গরু চুরি হয়। এতে মোট চুরি হওয়া গরুর সংখ্যা দাঁড়ায় ৫টি।
‎পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাইরে বের হলে দেখতে পান, চোরেরা একটি নসিমন গাড়িতে করে গরুগুলো নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে ধাওয়া করা হলেও দ্রুতগতির গাড়ির কারণে চোরচক্র পালিয়ে যেতে সক্ষম হয়।
‎ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
‎এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম বলেন,
‎“ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং চোরচক্রকে শনাক্ত করে আটক করতে পুলিশ কাজ করছে।”
‎ঘটনার খবর পেয়ে জামায়াতে ইসলামীর নাটোর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন,
‎“এই ধরনের চুরি ও অপরাধ মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা জরুরি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন ন্যায়বিচার পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।”
‎এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ নিয়মিত টহলের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com