আজ বুধবার (৭জানুয়ারি) আনুমানিক ভোর ৬.৩০ মিনিট এর দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকদের থেকে জানা যায়, একটি ১০ চাকার বালু বাহী ট্রাক বনপাড়া পাবনা মহাসড়ক দিয়ে যাওয়ার পথে কয়েন বাজার বাসস্ট্যান্ডে এসে বাক নেয়ার সময় পাশে দাড়িয়ে থাকা একটা সিএনজি কে স্ব-জোরে ধাক্কা দেয়।যার ফলে সিএনজি টি কয়েন বাজার ব্রিজের নিচে নদীতে পরে যায়।ট্রাক ভর্তি বালু থাকায় ট্রাকটি ঘটনাস্থলেই মাটিতে দেবে যায়।প্রত্যক্ষদর্শীদের মতে ট্রাক ড্রাইভার এর ঘুমের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
” তবে এই দুর্ঘটনায় কোনো হতাহত হয় নাই বলে জানা যায়।অতিরিক্ত ঘুম এবং নিয়ন্ত্রণহীন ড্রাইভিং এর কারণে দেশে দুর্ঘটনার প্রবনতা বাড়ছে বলে সচেতন মহল মনে করছে।