1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

বনভোজনে যাওয়া হলো না সরিষাবাড়ীর স্কুল শিক্ষার্থী রাশেদুলের।

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার সকাল আটটায় বনভোজনে যাওয়ার পথে গাছের সঙ্গে মাথায় আঘাত লেগে স্কুল শিক্ষার্থী রাশেদুল(১৬) নিহত হয়। রাশেদুল সাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। রাশেদুল উপজেলার চরদ্দা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
নিহত শিক্ষার্থীর পারিবারিক ও বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামে অবস্থিত সাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আজ শনিবার সকাল আটটায় বিদ্যালয় মাঠ থেকে গাজীপুরের সাফারি পার্কে দুটি বাস বনভোজনের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে উপজেলার সোনাকান্দা এলাকায় বাস থেকে শিক্ষার্থী রাশেদুল বাহিরে মাথা বের করে দেয়। এ সময় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হয় । পরে সহপাঠীরা গুরুতর আহত রাশেদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে   দেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। নিহত রাশেদুলের বাবা সিদ্দিকুর রহমান কাদছে আর বলছেন তোমরা আমার রাশেদকে আইনা দাও। একি হল আমার। ছাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বনভোজনের যয়ার পথে রাশেদুল বাসের ভিতর থেকে মাথা বাহিরে বের করে দেয়। এ সময় গাছের সঙ্গে পার্শ্বদলের মাথা সজোরে ধাক্কা লাগে। গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়া হলে রাশেদুলকে চিকিৎসকৃত ঘোষণা করেন। রাশাদুল এর মৃত্যুতে আমরা মর্মাহত। আমরা আর বনভোজনে যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মাথায় আঘাত লেগে ছেলেটি মারা গেছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, শুনেছি এক ছেলে পিকনিকে যাওয়ার পথে কাশির সঙ্গে ধাক্কা লেগে মারা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com