1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।। বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল।

বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট, ৫১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত

মোঃ শাহজালাল 
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা জেলায় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন প্রশাসন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং কর্মকর্তারা ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে ইতোমধ্যে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ইউনিয়নভিত্তিক বিভিন্ন কেন্দ্রে পৌঁছে অবস্থান নিয়েছেন।
জেলায় মোট ভোটকেন্দ্র ৩১২টি এবং ভোটকক্ষ ১ হাজার ৮৭৪টি। ভোটগ্রহণের আগের রাতেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রে অবস্থান করবেন। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যসহ গড়ে ১৬ থেকে ১৭ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নৌবাহিনী, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা মাঠে থেকে পরিস্থিতি তদারকি করবেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, বরগুনা-১ আসনে ১৯০টি কেন্দ্রে ১ হাজার ১৩৩টি ভোটকক্ষ এবং বরগুনা-২ আসনে ১২২টি কেন্দ্রে ৭৪১টি ভোটকক্ষ রয়েছে। জেলায় মোট ভোটার ৮ লাখ ৫৭ হাজার ২০৩ জন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ১৮ হাজার ৭৭০ জন, নারী ৪ লাখ ২৭ হাজার ১৩০ জন, হিজড়া ১৫ জন এবং পোস্টাল ভোটার ১১ হাজার ২৫৮ জন।
বরগুনা-১ আসন
বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন, হিজড়া ১১ জন এবং পোস্টাল ভোটার ৬ হাজার ২৮৭ জন। ভোটকেন্দ্র ১৯০টি। এখানে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয়দের ধারণা।
বরগুনা-২ আসন
বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৪ হাজার ১৮৫ জন, নারী ১ লাখ ৬৮ হাজার ৫৫৪ জন, হিজড়া ৪ জন এবং পোস্টাল ভোটার ৫ হাজার ১ জন। ভোটকেন্দ্র ১২২টি। এখানে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী আলহাজ নুরুল ইসলাম মনি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমেদের মধ্যে জমজমাট লড়াই হবে বলে ভোটারদের মধ্যে আলোচনা রয়েছে।
৫১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
নির্বাচন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, ৩১২টি কেন্দ্রের মধ্যে ৫১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে আমতলী উপজেলায় ১৮টি, সদর উপজেলায় ৮টি, পাথরঘাটায় ১০টি এবং তালতলী, বামনা ও বেতাগীতে ৫টি করে কেন্দ্র রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজরদারি জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপনসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিজ তাসলিমা আক্তার বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা করা হয়েছে। তবে জেলার সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে।
সব মিলিয়ে বরগুনায় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। ব্যালট ও সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর মধ্য দিয়ে ভোটের মাঠ পুরোপুরি প্রস্তুত।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com