1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান

অসীম দেবনাথ
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

দক্ষিণের জনপদ বরগুনার বেতাগী পৌর বাজারে নিষিদ্ধ পলিথিন মজুদের অভিযোগে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজীর সঙ্গে ছিলেন বেতাগী থানা পুলিশের একটি দল। তারা পৌর বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে পলিথিন সংরক্ষণের প্রমাণ পায়। অভিযানে বিধান বণিক নামে এক ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন এবং মো: জসিম নামের আরেক ব্যবসায়ীর দোকান থেকে ২৫০ কেজির বেশি পলিথিন উদ্ধার করা হয়। এ অপরাধে উভয় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় উপস্থিত বাজারের সাধারণ ক্রেতা ও বিক্রেতারা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। অনেকেই বলেন, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করতে এমন অভিযান আরও জোরদার করা উচিত। এসময় তারা পরিবেশ রক্ষায় সকলে একযোগে কাজ করার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী জানান, পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সরকার নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিপণন বন্ধে নানা উদ্যোগ গ্রহণ করেছে। তবে এখনো কিছু অসাধু ব্যবসায়ী গোপনে এসব পরিবেশবিরোধী সামগ্রী সংরক্ষণ ও বিক্রি করে যাচ্ছেন। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, জনসচেতনতা তৈরি এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ধাপে ধাপে পলিথিনমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাজার তদারকির পাশাপাশি সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন হতে হবে। পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে উৎসাহিত করার জন্য বিভিন্ন কর্মসূচিও নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com