1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার ফুলবাড়ীতে যুবকদের প্রশিক্ষণ শেষে সেমাই-চিনি ও ইফতার বিতরণ মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

বরিশালের নৌ পুলিশের অভিযান

বাদশা
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১০৭২ বার পড়া হয়েছে

বরিশাল অঞ্চলের নৌপুলিশের পৃথক অভিযানে বিভিন্ন প্রজাতির মাছ ও বিপুল পরিমান কারেন্ট জাল সহ মোট ৪৪ জনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির।০৭ মার্চ বৃহস্পতিবার বরিশালের কীর্তনখোলা , কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের একাধিক ইউনিট পৃথক অভিযান চালিয়ে ৯৭০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও নদীতে পাতানো অবস্থায় ১১ লক্ষ ৮০ হাজার মিটার কারেন্ট জাল সহ ৪৪ জনকে আটক করেছে। এছাড়া চৌত্রিশটি মোবাইল কোর্ট ও মৎস আইনে মামলা হয় বলে জানা যায়।
বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, বরিশালের কীর্তনখোলা,কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌপুলিশ পৃথক অভিযান চালায়। এসময় বিপুল পরিমান কারেন্ট জাল ও মাছ সহ মোট ৪৪ জনকে আটক করা হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com