1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে দুই সাংবাদিককে প্রকাশ্যে মারধর; একজন গ্রেপ্তার

Jewel Khalifa
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

বরিশাল জজ কোর্ট চত্বরের প্রধান গেটের সামনে প্রকাশ্যে হামলা চালিয়ে দুই সাংবাদিককে মারধর, ক্যামেরা ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত দুই নম্বর আসামি ছাত্রদল নেতা আলমাস সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার কাউয়ারচর খেয়াঘাট এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে আলমাস সরদারকে গ্রেপ্তার করা হয়। ওইদিন রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি ম‌ডেল থানার ও‌সি মো. মিজানুর রহমান জানিয়েছেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অ‌ভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, সংবাদ সংগ্রহ করতে গিয়ে বরিশাল জজ কোর্ট চত্বরের প্রধান গেটের সামনে গত ২৭ মার্চ দুপুরে সাংবাদিক নুরুল আমিন রাসেল ও মনিরুল ইসলামকে মারধর করে আহত করে তাদের ক্যামেরা ভাঙচুর করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বাদি হয়ে ২৭ মার্চ দিবাগত রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ ১২ জনের নামোল্লেখসহ আরো ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com