1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।। বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল।

বশিকপুরে পিঠা উৎসব

ওমর ফারুক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে
কুরআন তিলাওয়াত, ইসলামী সংঙ্গীত ও দেশের গান পরিবেশনার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরের বশিকপুর দারুল ইরফান ইন্টারন্যাশনাল একাডেমীতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার বশিকপুর বাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধন করেন, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাহফুজুর রহমান।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল এসাসিয়াশানের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর ন্যাশনাল আইডয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, সংগঠনটির জেলা সহ-সভাপতি ও লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল এন্ড কলেজের কর্ণধার রেজাউল করিম সুমন, রোকনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, বশিকপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাছেত ও বশিকপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী।
এসময় বাঙ্গালীর ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসবের এধরনের আয়োজন ধরে রাখায় প্রতিষ্ঠানটির ভূঁয়সী প্রশংসা করেন অতিথিরা। পরে অতিথিরা মেলায় অংশ নেয়া প্রায় দশটি স্টল ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের হাতে তৈরি হরেক রকমের পিঠার স্বাদ উপভোগ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com