1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের এমপি কাজলের সাথে শুভেচ্ছা বিনিময় ভোলার – লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা

বস্তাবন্দি অবস্থায় প্রাইভেটকার চালক

রিয়াজ আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে হাত পা বাঁধা অবস্তায় শেখ শাহিন(৪২) নামে এক গাড়ি চালককে উদ্ধার করেছে স্থানীয় জনতা। গতকাল  বুধবার সকালে পাটকেলঘাটা থানার মীর্জাপুর বাজার সংলগ্ন এলাকা থেকে অচেতন অবস্হায় তাকে উদ্ধার করা হয়। অচেতন ওই ব্যক্তি খুলনা সদর উপজেলার আনসার আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায় , গতকাল সকালে মীর্জাপুর বাজারের পোষ্ট অফিসের পাশে একটি প্রাইভেট কারে হাত পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় একজনকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে প্রাইভেটকারের ভিতর থেকে অচেতন অবস্হায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্হার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক আমির হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে (ঢাকা-মেট্টো-গ-৩৭-৭৭৮৫)। এবং  বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com