1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

বাংলাদেশে এখন একটি সুন্দর নির্বাচন দরকার : আনিসুর রহমান তালুকদার খোকন

Akter Hossain
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, “বর্তমানে যারা সরকারে রয়েছেন, তারা দেশের কল্যাণে ব্যস্ত সময় পার করছেন। তবে তাদের ব্যস্ততার শীর্ষে থাকা উচিত একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক তাদের প্রধান লক্ষ্য।” আজ শনিবার দুপুরে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কালকিনি উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া।অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস সিকদার,মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী,বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা মালিকুজ্জামান মালিক,বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।নবনির্বাচিত কমিটির সদস্যরা মুক্তিযোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com