1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত কার্যালয়ের দুই কূটনীতিক সদস্য (IIUC) ক্যাম্পাস পরিদর্শন করেছেন

মোঃ আমান ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত কার্যালয়ের দুই কূটনীতিক সদস্য সম্প্রতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC) ক্যাম্পাস পরিদর্শন করেছেন। এই সফরে তাদের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সাংসদ ও IIUC ট্রাস্টিজ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

বিশ্ববিদ্যালয়ের মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, বিওটি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, উপ-উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মাওলা, প্রফেসর ড. মোঃ মাহি উদ্দিন, ট্রেজারার (ভারপ্রাপ্ত), আ.ফ.ম আখতারুজ্জামান কায়সার, রেজিস্ট্রার এবং IASWD এর ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান সহ বিভিন্ন ফ্যাকাল্টির ডিন বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস পরিদর্শনকালে কূটনীতিকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি ও বিভাগসমূহ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার মান উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী আরব আমিরাতের প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বলেন, “এই ধরনের সফর শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।”বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, “আমাদের লক্ষ্য হল আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করা এবং এই ধরনের সফর আমাদেরকে সেই লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”আরব আমিরাতের কূটনীতিকরা IIUC-এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com