1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

বাগাতিপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

নাটোরের বাগাতিপাড়ায় শারমিন খাতুন নামের ৩০ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা গ্রামে নিজ কক্ষের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে শারমিনের গলার ফাঁস খুলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন খাতুন অজ্ঞাত এক ব্যক্তির সাথে দীর্ঘদিন থেকে ফোনে কথা বলতেন। এ নিয়ে স্বামীর সাথে প্রায় সময় বাকবিতণ্ডা হতো তার। শনিবার বিকেলেও ওই ব্যক্তির সাথে তাকে ফোনে কথা বলতে দেখতে পেয়ে শারমিনকে গালমন্দ করে বাড়ি থেকে বেরিয়ে যান তার স্বামী রবিউল ইসলাম। এরপর সন্ধ্যায় কক্ষের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com