1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

বাগাতিপাড়ায় তরুণীকে দলবেধেঁ ধর্ষণ, গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার (নাটোর)
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

নাটোরের বাগাতিপাড়ার এক তরুণীকে দলবেধেঁ ধর্ষণের মামলায় চার যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সিংড়া উপজেলার খেজুরতলা এলাকার এক থাই গ্লাসের দোকান থেকে তিনজন এবং রাতে বাগাতিপাড়ার উপর হাটদোল গ্রামে নিজ বাড়ি থেকে একজনকে গ্রেফতার করে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। গ্রেফতাররা হলো- উপজেলার কাকফো পুরাতনপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), উপর হাটদোল গ্রামের বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি, একই গ্রামের মান্নান আলীর ছেলে রাজিব হোসেন (২২) ও সিংড়ার আকপাড়া-শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)। মামলা সূত্রে জানা গেছে, মোবাইলের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর সাথে প্রেমের সম্পর্ক হয় আসামি মেহেদী হাসানের। পরে গত এক মাস আগে তরুণীকে দেখা করার কথা বলে ঘটনার রাতে তরুণীর বাড়িতে (উপজেলার টেটনপাড়া) যায় মেহেদী। দেখা করতে তরুণীর কক্ষে ঢুকে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে। কিছুক্ষণ পরে কক্ষে প্রবেশ করে মেহেদীর তিন বন্ধু। তাদের কাছে মেহেদীর সাথে তরুণীর শারীরিক সম্পর্কের ভিডিও আছে বলে মেহেদীর উপস্থিতিতেই ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। পরে ভুক্তভোগীর মুখ বন্ধ রাখতে তাকে বিয়ে করার আশ্বাস দেয় মেহেদী। কিন্তু ঘটনার পর তরুণীর সাথে আর যোগাযোগ রাখেনি সে। বাধ্য হয়ে মঙ্গলবার থানায় এসে গ্রেফতার চারজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী তরুণী। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের শিকার ওই তরুণী থানায় অভিযোগ করে। এরপর পুলিশ চারজন আসামিকেই গ্রেফতার করে। ওসি আরও জানান, গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আর তরুণীকে ডাক্তারি পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com