1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

বাগাতিপাড়ায় দুই রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

মোঃ জমশেদ আলী
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে
নাটোরের বাগাতিপাড়ায় পুলিশের নিয়মিত চেকপোস্টে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে বাগাতিপাড়া-পুঠিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় থাকা পকেট খালি পুলিশ ক্যাম্পের নিয়মিত চেকপোস্টে গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়। তবে পিস্তল বহনকারীদের আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বাগাতিপাড়া মডেল থানাধীন পকেট খালি ক্যাম্পে পুলিশের একটি টিম রাত্রিকালীন ক্যাম্প সংলগ্ন চেকপোস্টে ডিউটিতে ছিলেন। এ সময় আড়ানী থেকে পুঠিয়ার দিকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে যেতে গেলে পুলিশের সন্দেহ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহীদের চেকিংয়ের জন্য থামার সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল দেখে তারা আরও বেশি গতিতে মোটরসাইকেল চালানোর চেষ্টা করলে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। এ সময় পুলিশ সদস্যরা তাদের দিকে এগোতে থাকে। পুলিশের ভূমিকা দেখে তারা দুইজন মোটরসাইকেল রেখেই দৌড়ে পালিয়ে যায়। দৌড়ানোর সময় তাদের একজনের কাছে থাকা কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল মাটিতে পড়ে যায়। পরে পুলিশ গিয়ে গুলিসহ পিস্তল এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে। মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন বিহীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল হাসান। তিনি জানান, ‘পিস্তল বহনকারীদের আটকে অভিযান চলছে।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com