1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারকে মারধর, আটক ২

স্টাফ রিপোর্টার (নাটোর)
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিকের পরিবারের সদস্যদের মারধর ও বাড়ির আসবাবপত্রসহ ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (১২ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ওই গ্রামের মৃত কুরবান আলীর ছেলে কাজিম আলী এবং এনামুল মোল্লার ছেলে আলিফ হোসেন উৎস। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার ভিতরভাগ গ্রামে দৈনিক খোলাকাগজের সাংবাদিক নিশাতুর রহমানের বাড়ি সংস্কারের কাজ চলছিল। এসময় শনিবার দুপুরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে নিশাতুরের প্রতিবেশী আল আমিন স্থানীয় কয়েকজনকে নিয়ে তার বাড়িতে ঢুকে তার মা সামিদা বেগম ও বাবা মিজানুর রহমানসহ পরিবারের সদস্যদের এলোপাথারি মারধর করে বাড়ির আসবাবপত্রসহ ক্যামেরা ভাঙচুর করে। খবর পেয়ে লালপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরে তাদের বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করেন সেনা সদস্যরা। এ ঘটনায় আল আমিনসহ কয়েকজনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন সাংবাদিক নিশাতুর রহমান। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com