1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

বাটলারের সেঞ্চুরিতে বৃথা নারাইনের সেঞ্চুরি, রুদ্ধশ্বাস ম্যাচে জিতল রাজস্থান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে
আইপিএলে রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে দুই উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। সুনীল নারাইনের অসাধারণ সেঞ্চুরিতে ৬ উইকেটে ২২২ রানের বড় সংগ্রহ পায় আগে ব্যাট করা কলকাতা। জবাবে জস বাটলার বাদে রাজস্থানের কোন ব্যাটার ভালো করতে পারেননি। তবে একাই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বাটলার।সেঞ্চুরি করেছেন নারাইন।কলকাতার ইডেন গার্ডেনসে টস হেরে আগে ব্যাট করতে নামে কলকাতা। রাজস্থান বোলারদের কঠিন সময় উপহার দিয়েছেন কলকাতার ব্যাটাররা। ফিল সল্ট অল্পতে থামলেও এগিয়েছেন সুনীল নারাইন। তাকে দ্বিতীয় উইকেট যোগ্য সঙ্গ দেন অঙ্ক্রিশ রঘুবংশী। পাওয়ার প্লের শেষ দুই ওভারে ঝড় তোলেন তারা। যথাক্রমে তোলেন ১৪ ও ১৬ রান।জুটিতে নারাইনই বেশি মারমুখী ছিলেন। দশম ওভারে মাত্র ২৯ বলেই পেয়ে যান নিজের ফিফটি। পরের ওভারে কুলদীপ সেনের বলে রবিচন্দন অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রঘুবংশী। তার ব্যাট থেকে ১৮ বলে পাঁচটি চারের সাহায্যে ৩০ রান। মাত্র ৪৩ বলে ৮৫ রানের জুটি গড়েন রঘুবংশী ও নারাইন।
এরপর বেশিক্ষণ স্হায়ী হয়নি অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ইনিংস। একটি করে চার ও ছয় হাঁকালেও ৭ বলে ১১ রান করে এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারী যুযবেন্দ্র চাহালের বলে এলবিডব্লু হন আইয়ার। তবে অন্যপ্রান্তে অবিচল ছিলেন নারাইন। ভাগ্যের সহায়তাও পেয়েছেন। আন্দ্রে রাসেলকে সাথে নিয়ে তিন ওভারের জুটিতে ৫১ রান তোলেন নারাইন যার সিংহভাগই নারাইনের রান। ১৬তম ওভারে যুযবেন্দ্র চাহালকে সীমানা ছাড়া করে ৪৯ বলে সেঞ্চুরি করেন নারাইন। ওই ওভারে কলকাতা তোলে ২৩ রান। সেঞ্চুরির পর বড় হয়নি নারাইনের ইনিংস।
ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হওয়ার আগে ৫৬ বলে ১৩টি চার ও ছয় ছক্কায় ১০৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেন নারাইন। ‘বোলার’ হিসেবে ক্যারিয়ার শুরু করা এই তারকার টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি এটি। এরপর ঝড় তোলেন রিঙ্কু সিং। মাত্র ৯ বলে একটি চার ও দুই ছক্কায় ২০ রান করে কলকাতার রানকে দুইশর ওপারে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ছয় উইকেটে ২২৩ রানে থামে কলকাতা নাইট রাইডার্স।দুর্দান্ত সেঞ্চুরি করেছেন বাটলার।জবাব দিতে নেমে ঝড়ো শুরু করেন রাজস্হানের দুই ওপেনার যশস্বী জাইসওয়াল ও জস বাটলার। মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারেই ১১ রান তোলেন তারা। পরের ওভারে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জাইসওয়াল। মাত্র ৯ বলে তিনি করেন ১৯ রান। ব্যক্তিগত দুই রানে জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক সঞ্জু স্যামসন। হর্ষিত রানার বলে নারাইনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮ বলে ১২ রান করেন তিনি।পরের ওভারে ২৩ রান তোলে রাজস্থান। ওই ওভারে বৈভব অরোরাকে চারবার সীমানা ছাড়া করেন রিয়ান পরাগ ও জস বাটলার। পাওয়ার প্লেতে ৭৬ রান তোলে রাজস্থান। অষ্টম ওভারে হর্ষিতের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান পরাগ। ১৪ বলে চারটি চার ও দুই ছক্কায় তিনি করেন ৩৪ রান। পরের ওভারেই ধ্রুব জুরেলকে এলবিডব্লু করেন সেঞ্চুরিয়ন নারাইন। ফলে ১০০ রানে চার উইকেটের দলে পরিণত হয় রাজস্থান।
চেষ্টা করলেও বড় হয়নি অশ্বিনের ইনিংস। দলীয় ১২১ রানে বরুণ চক্রবর্তীকে উড়িয়ে মারতে গিয়ে ৮ রানে আউট হন তিনি। পরের বলেই গোল্ডেন ডাক হয়ে ফেরেন ক্যারিবিয়ান পাওয়ার হিটার শিমরন হেটমায়ার। এক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়া দেখলেও এগিয়ে যেতে থাকেন বাটলার। মাত্র ৩৬ বলে পেয়ে যান নিজের ফিফটি। ১৫ ও ১৬ তম ওভারে ১৭ রান তোলে রাজস্থান। নারাইনকে চার-ছক্কা হাঁকালেও পাওয়েলকে সাজঘরের পথ দেখান এই স্পিনার। ১৩ বলে তিনটি ছয় ও এক চারে ২৬ রান করেন পাওয়েল। শেষ তিন ওভারে ৪৬ রানের প্রয়োজন ছিল রাজস্থানের। বাটলারকে স্ট্রাইকে রাখতে রানআউটে কাটা পড়েন বোল্ট। মিচেল স্টার্কের ওভারে ১৮ রান তোলার পর হর্ষিত রানার ওভারে ১৯ রান তোলেন বাটলার। শেষ ওভারে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৬০ বলে নয়টি চার ও ছয় ছক্কায় ১০৭ রান করেন বাটলার।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com