1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

বাদশা মিয়া হত্যা মামলার প্রধান দুই আসামী টাংগাইল থেকে আটক

Md Alamin
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে
দেবীগঞ্জের বাদশা মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ১নং ও ২নং পলাতক আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‍্যাব।
শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প এবং র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের যৌথ অভিযানে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন মাটিকাটা বালুরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন– মো. রুহুল আমিন (৩০) ও রবিন ইসলাম (২৫)। তারা দুজনই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ডাকুয়াপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
র‍্যাব-১৩-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ডাকুয়াপাড়া গ্রামে চলাচলের রাস্তার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ১৫ জুন দুপুরে  পূর্বপরিকল্পিতভাবে বাদশা মিয়ার বাড়িতে ঢুকে ধারালো বাঁশিলা দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরদিন ১৬ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ১৬ জুন দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং যৌথ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে। পরে তাদের দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, আসামিদের থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com