1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

বানারীপাড়ায় শের-এ-বাংলা স্পোর্টস একাডেমির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাব্বির হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে
“মাদককে না বলো, মাদক ছেড়ে মাঠে চলো”—এই স্লোগানকে সামনে রেখে বানারীপাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট। শের-এ-বাংলা স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় এসএসসি ব্যাচ ২০২০ বনাম এসএসসি ব্যাচ ২০২৪।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ১-০ গোলে এসএসসি ব্যাচ ২০২৪ বিজয়ী হয়।
বায়েজিদুর রহমান।
 শের-এ-বাংলা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বায়েজিদুর রহমান,  বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন, সাংবাদিক মাসুদ হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সৌরভ, যুবদল নেতা সোহাগ মুন্সি, রাব্বি সরদার, আকিব হাওলাদার এবং উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মোঃ আব্দুস সালাম।
খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থেকে তরুণ সমাজকে গঠনমূলক কাজে উদ্বুদ্ধ করার এই প্রচেষ্টাকে অতিথিরা সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com