1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

বানারীপাড়ায় তুচ্ছ ঘটনায় সংখ্যালঘু পিতা-পুত্রকে নৃশংসভাবে কুপিয়ে জখম

এ. কে. এম জহিরুল আমীন
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার বাজারে লাউ কেনাবেচাকে কেন্দ্র করে  তুচ্ছ ঘটনায় খোকন শীল (৪৫) ও হীরা শীল (১৭) নামের দুই পিতা-পুত্রকে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। জানা গেছে,উপজেলার কাজলাহার বাজারের ফুটপাতের বাদাম বিক্রেতা নিতাই মন্ডল তার ক্ষেতের লাউ বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। রোববার (৯মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বাজারের সার ব্যবসায়ী মোঃ হাবিব একটি লাউয়ের মূল্য ৩০টাকা বললে নিতাই ওই স্বল্প দামে বিক্রি করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে হাবিব নিতাইকে ওই লাউ দিয়ে পেটান দেন। এক পর্যায়ে তার পিঠে হাতের কনুই দিয়েও আঘাত করেন। বিষয়টি দেখতে পেয়ে বাজারের সেলুন মালিক খোকন শীল এর প্রতিবাদ করেন। এনিয়ে হাবিব ও খোকন শীলের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে হাবিরের ছেলে রাসেল,রাজিব ও  ফাগুন এবং ভায়রা ছেলে মিথুন বাড়ি থেকে দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে ছুঁটে আসেন। এসময় হাবিব,তার তিন ছেলে ও ভায়রার ছেলে চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে খোকন শীল ও তার ছেলে হীরাকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেন। এতে খোকন শীলের মাথা ও হীরার হাতের রগ কেটে যাওয়াসহ তাদের সারা শরীরে জখম হয়। এসময় বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের পাশের ওই বাজারে আতংক ছড়িয়ে পড়ে।  স্থানীয় জনতা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com