1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে: সারজিস আলম আমরা অপেক্ষা করছি দেশে আসেন, দেখা হবে রাজপথে: শেখ হাসিনার উদ্দেশে হাফিজ উদ্দিন সংসদ অধিবেশন না থাকলে ওকালতি করি, না হলে সংসার চলে না: ফজলুর রহমান সংঘাতের রাজনীতি নয়, শান্তির বাংলাদেশ চাই: আজহারী সভাপতি ফারুক, সম্পাদক লিমন- নেছারাবাদে (পশ্চিমাঞ্চল) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষনা পথ হারালে আবারও শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকেই: সাবেক প্রধান উপদেষ্টা খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস Сравнение депозитов в разных казино: где выгоднее начать игру The Tip Goat: odkryj ekscytujące gry i bonusy na 2026 rok

বানারীপাড়ায় সন্ধ্যানদীতে ট্রলারের সঙ্গে ইঞ্জিনচালিত ছোট নৌকার সংঘর্ষে নিখোঁজ ২

 এ. কে. এম জহিরুল আমীন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যানদীতে কাঠবাহী ট্রলারের সঙ্গে ইঞ্জিনচালিত ছোট নৌকার সংঘর্ষের ঘটনায় নৌকাডুবিতে রঞ্জন হালদার (৫৫) ও লিঙ্কন হালদার (৩৫) নামের ২ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) দিনভর সন্ধ্যানদীর দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অনুসন্ধান চালিয়েও নিখোঁজ দু”জনের কোনো সন্ধান পাননি।
জানা গেছে, শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিদেশ গমনেচ্ছু ভাই শিশির হালদারকে বানারীপাড়া ফেরিঘাটে পৌঁছে দিয়ে মাছ শিকারের ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে তার বড় ভাই সুজন হালদার, চাচাতো ভাই রঞ্জন হালদার ও লিঙ্কন হালদার উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি গ্রামে ফিরছিলেন। সন্ধ্যানদীর দিদিহার এলাকায় বিপরীত দিক থেকে আসা স্বরূপকাঠিগামী কাঠবাহী ট্রলারের সঙ্গে তাদের ইঞ্জিনচালিত ছোট নৌকার সংর্ঘষ হয়। এতে তাদের নৌকাটি ডুবে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় সুজন তীরে উঠতে সক্ষম হলেও রঞ্জন ও লিঙ্কন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ওই রাতেই ঘটনাস্থলে ছুটে যান। শনিবার দিনভর তল্লাশী চালিয়েও ডুবুরি দল তাদের কোনো খোঁজ পাননি।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শনিবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সঙ্গে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। খোঁজ না পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com