1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে মেয়ে।

মোঃ শাকিল আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় নিহত বাবার লাশ বাড়িতে রেখে ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়েছেন মনিষা রানী বিশ্বাস। আজ বৃহস্পতিবার বরগুনার বামনায় বামনা সরকারি কলেজ কেন্দ্রে গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে পরীক্ষায় অংশ নেয় মনিষা। পরে পরীক্ষা শেষে স্বজনদের সঙ্গে বাবার অন্ত্যেষ্টি ক্রিয়ায় অংশ নেয়।

নিহত নির্ঝর কান্তি বিশ্বাস ননী দৈনিক খোলাকাগজ পত্রিকার বামনা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি তিনি বামনা সদরে বন্ধুজন মোবাইল সেন্টার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বাড়ি থেকে ব্যবসার কাজে মোটরসাইকেলে যাওয়ার পথে শহরের কলেজ রোডস্থ ভেন্টার বাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় তার মোটরসাইকেলটি ধুমরে মুচরে যায়। দুর্ঘটনায় মাথা ও পায়ে মারাত্মকভাবে জখম হয়ে সাংবাদিক নির্ঝর কান্তি বিশ্বাস ননী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় ন্যাশনাল ইন্সটিটিউট ও নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিনগত রাত সোয়া আটটার দিকে তার ‍মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে। বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহত সাংবাদিক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার দুই কন্যা সন্তান রয়েছে। বাবাকে হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছে। নিহত সাংবাদিকের স্ত্রী সুবর্না বিশ্বাস স্বামীকে হারিয়ে এখন পাগলপ্রায়। স্বামীর মরদেহের পাশে বারবার মূর্ছা যাচ্ছিলেন। বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, মনিষা বিশ্বাস আমার কলেজ থেকে এবছর স্নাতক পরীক্ষায় অংশ নিচ্ছে। বাবার অকাল মৃত্যুতে তার পরীক্ষায় অংশ গ্রহণ থেমে নেই। এমন মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com