1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত সমাজ গড়তে বড় দরগাহ ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর

যিশাই মুরমু হীরা 
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে
রংপুরের পীরগঞ্জ উপজেলার ৩নং বড় দরগাহ ইউনিয়নকে বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও শিশুশ্রম মুক্ত করার প্রত্যয়ে এক বিশেষ সমঝোতা স্মারক  স্বাক্ষরিত হয়েছে। ১২ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত পীরগঞ্জ উপজেলা প্রকল্প’-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়।
​অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলের পরিচয় পর্ব শেষে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড প্রটেকশন এন্ড এডভোকেসি ফেসিলেটেটর লিটন মার্ক লাকড়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রংপুর জেলা আওতাধীন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র এপি ম্যানেজার উত্তম দাস। তিনি সমাজ সংস্কারে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিগুলোর কার্যকর ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বাল্যবিবাহ ও শিশুশ্রম নির্মূলে সচেতনতামূলক বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার আব্রাহাম হাসদা।
​বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে হলে শিশু নির্যাতন ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলোকে নির্মূল করা জরুরি। এর জন্য ইউনিয়ন পরিষদের প্রতিটি সদস্য এবং স্ট্যান্ডিং কমিটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক এই সমস্যাগুলো প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
​অনুষ্ঠানে ৩নং বড় দরগাহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্ট্যান্ডিং কমিটির সভাপতি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমঝোতা চুক্তির এই উদ্যোগের মাধ্যমে আগামীতে পীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত উপজেলা ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণে একটি মডেল হিসেবে গড়ে তোলার অবদান রাখবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com