1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

বাস চাপায় যুবকের মৃত্যু, বাস আটক করায় স্কুল ছাত্রের হাত ভেঙ্গে দিলেন আওয়ামী নেতা

সুমন মুন্সী
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরায় বাস চাপায় যুবকের মৃত্যুর ঘটনায় বাস আটক করায় এসএসসি পরীক্ষার্থী হুমায়ন বেপারী (১৬) নামের এক যুবকের হাত ভেঙ্গে দিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা রুবেল বেপারী। এ ঘটনায় দেলোয়ার বেপারী নামে আরও একজন আহত হয়েছেন। জানা যায়, রুবেল বেপারি শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু মিয়ার অনুসারী। শনিবার (২২ মার্চ) দুপুর সাড়ে ৪ টার দিকে উপজেলার দক্ষিণ ডুবলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, আজ দুপুরে উপজেলার কুন্ডেরচর এলাকার বাসিন্দা ও জাজিরা পুরাতন বাজারের কাপড় ব্যবসায়ী শাকিল মল্লিক নামের এক যুবক ব্যবসায়িক কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে জাজিরার টিএন্ডটি মোড় এলাকা হতে মোটরসাইকেল যোগে নাওডোবা যাওয়ার পথে গনির মোড় এলাকায় পৌছালে শরীয়তপুর সুপার সার্ভিসের একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পরে বিক্ষুব্ধ জনতা কাজিরহাট বাসস্ট্যান্ড এলাকায় ঘাতক বাসটি আটক করে। আটক করার পরে স্থানীয় আ.লীগ নেতা ও বাস মালিক সমিতির সদস্য রুবেল বেপারী ঘটনাস্থলে আসেন এবং বিক্ষুব্ধ জনতার সাথে বাকবিতণ্ডায় জড়ান। বাকবিতণ্ডার এক পর্যায়ে আওয়ামী নেতা রুবেল বেপারী তার সন্ত্রাসী বাহিনি নিয়ে বিক্ষুব্ধ জনতার উপর অতর্কিত হামলা চালায়। এসময় দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুলের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী হুমায়ন বেপারী প্রাইভেট পড়তে যাওয়ার সময় হামলার শিকার হয়। এতে তার একটি হাত ভেঙ্গে যায় ও শরিরের বিভিন্ন যায়গায় আঘাত পায়। পাশাপাশি স্থানীয় দেলোয়ার বেপারী নামের একজন আহত হন। এ বিষয়ে এসএসসি পরীক্ষার্থী হুমায়ন বেপারী বলেন, আমি প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তায় একটি বাস আটক অবস্থায় দেখি। এসময় ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা রুবেল বেপারী ও তার সন্ত্রাসী বাহিনী আমার উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার বাম হাত ভেঙ্গে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হই। সামনে আমার এসএসসি পরিক্ষা। আমি এঘটনার বিচার চাই। আহত দেলোয়ার বেপারী বলেন,গনিরমোড়ে বাস চাপায় একজনের মৃত্যুর পরে বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আমার দোকানের সামনে দাড় করিয়ে রাখে। এরপরে স্থানীয় আওয়ামীলীগ নেতা সেখানে এসে বাস ছাড়িয়ে নিতে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় এবং ক্ষুদ্ধ হয়ে আমার দোকানে এসে অতর্কিত হামলা চালায়। আমি এ হামলার বিচার চাই। উক্ত ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আওয়ামীলীগ নেতা রুবেল বেপারী তার লোকজন ডেকে এনে স্থানীয়দের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আওয়ামী নেতা রুবেল বেপারী বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। উল্টো তারা আমাকে মারধর করেছে। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com