1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহার, রংপুরে বেকারিকে জরিমানা

গোলাম আজম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে
রংপুর মহানগরীতে বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্স ছাড়াই হোয়াইট ব্রেড উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি বেকারিকে জরিমানা করা হয়েছে।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মহানগরীর সাজাপুর এলাকার আসিফ বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করেই পণ্যে বিএসটিআই লোগো ব্যবহার করে উৎপাদন ও বিক্রয়–বিতরণ করছিল।
এ ঘটনায় বিএসটিআই আইন ২০১৮-এর ১৫(১)/২৭ ধারায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরসালিন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট) তাদমিরা শারমিন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com