1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন পিরোজপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভালুকায় বাঁশঝাড় থেকে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত ফুলবাড়ীতে মোকছেদুল মন্ডলের জায়গায় জবরদখল করে বাড়ি ঘর নির্মাণের অভিযোগ ভেড়ামারার মির্জাপুর গ্রামে সংঘর্ষে আহত ২, হাসপাতালে ভর্তি কালিগঞ্জের নলতায় জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বিকেলে ফখরুলের বক্তব্য, রাতে কারামুক্ত আইভী—প্রশ্ন তুললেন হানিফ

Desk report
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

‘সব রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চায় বিএনপি’—দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরই জামিনে কারাগার থেকে মুক্ত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।

বিএনপি মহাসচিবের বক্তব্যের সঙ্গে আইভীর জামিনের কোন সম্পর্ক রয়েছে কি না—তা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে দেওয়া ওই পোস্টে আবু হানিফ লেখেন, বিএনপি দেশের সব রাজনৈতিক দলকেই তাদের কর্মকাণ্ড পরিচালনা, মতামত প্রকাশ এবং জনগণের সামনে যাওয়ার সুযোগ দিতে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও উল্লেখ করেন, বুধবার (৩ জুন) বিকেলে নবগঠিত ভূল্লী উপজেলাধীন কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

একই পোস্টে আবু হানিফ লেখেন, মির্জা ফখরুল ইসলাম এই মন্তব্য করেন গতকাল বিকেলে আর গতকাল রাত ১০টায় আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভী জামিনে কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পেয়ে তিনি সরকারকে ধন্যবাদ দেন।

আবু হানিফ প্রশ্ন তোলেন, এখন বড় প্রশ্ন হচ্ছে—মির্জা ফখরুলের বক্তব্যে বলা এই ‘সব দলের’ মধ্যে আওয়ামী লীগ কি অন্তর্ভুক্ত? আর মির্জা ফখরুলের মন্তব্যের সঙ্গে কি তাহলে আইভীর জামিনের কোনো সম্পর্ক রয়েছে?

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com